
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
কোস্টগার্ডের অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ অবৈধ সিগারেট উদ্ধার করা হয়। জব্দ করা সিগারেটের মধ্যে জুমেরি, প্যাটন, ওরিস, মন্ডসহ বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেট রয়েছে।
কোস্টগার্ড জানিয়েছে, অবৈধ ও শুল্ক ফাঁকি দেওয়া সিগারেটের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ পণ্য বাজারজাত বন্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।
এদিকে কোস্টগার্ডের এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের দাবি—অবৈধ সিগারেটের পাশাপাশি চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।
ভোলা প্রকাশ | ২৪ আগস্ট ২০২৬