আয়োজনে ছিল করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ বিজ্ঞান মেলায় প্রজেক্ট প্রদর্শনী
ডেস্ক রিপোর্টঃ
ভোলায় ১৯৮২ সালে প্রতিষ্ঠিত ভোলা ক্ষুদে বিজ্ঞানী সংসদের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবমুখর আয়োজনে শেষ হয়েছে।
শনিবার শহরের ড্রিমল্যান্ড শিশু পার্কে অনুষ্ঠিত হয় এ উৎসব। অনুষ্ঠানের অংশ হিবে কোভিড ওমিক্রোন এক্সবিবি (করোনা) প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়। পার্কে আসা দর্শনার্থী ও অংশ গ্রহণকারীদের মধ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজ করা হয়।
সংগঠনের সভাপতি অমিতাভ অপু"র সভাপতিত্বে কার্যাক্রমের উদ্বোধন ও অংশ নেয়ার পাশাপাশি বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান, বিশেষ অতিথি শহীদ জিয়া স্কুল এন্ড কলেজের
প্রাক্তন অধ্যক্ষ খালেদা খানম, সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, আলতাজের রহমান কলেজের প্রাক্তন অধ্যক্ষ জাহান জেব আলম চৌধুরী, বাংলা ফাতেমা খানম কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ, ওই কলেজের উপাধ্যক্ষ সুশান্ত কুমার মন্ডল, পাঙ্গাসিয়া ইসলামিয়া আলিম মাদ্রসার সহকারী অধ্যাপক মোঃ আমির হোসেন, সংগঠনের সদস্য সচিব মোঃ মনিরুল ইসলাম, এ্যাডভোকেট শংকর গাঙ্গুলি, কৃষি ব্যাংক ম্যানেজার মোঃ আবু ইউছুফ, যুগ্ম সচিব প্রধান শিক্ষক নাহিদ মোর্শেদ, অর্থ সচিব পুস্পেন্দু মজুমদার, যুগ্ম উন্নয়ন সচিব গোপাল ঘোষ, সদস্য মাকসুদুর রহমান, তাপস মজুমদার, অনুপ মজিমদার।
অনুষ্ঠানের তৃতীয় পর্বে ছিল, ক্ষুদে বিজ্ঞানীদের তৈরি করা বিজ্ঞান প্রজেক্ট এর প্রদর্শনী। অতিথিসহ দর্শনাথীরা প্রজেক্টগুলো ঘুরে দেখেন দর্শনার্থীরা।
শিক্ষক নাহিদ মোর্শেদা, সংগঠনের অর্থ সম্পাদক পুষ্পেন্দু মজুমদার জানান, তারা প্রতি বছর কয়েকটি অনুষ্ঠান করে যাচ্ছেন।
অনুষ্ঠানে শুরুতে সংগঠনের নব নির্বাচিত কমিটির পরিচিতি তুলে ধরেন সঞ্চালক স্কুল শিক্ষক গৌতম গোলদার। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কলেজ শিক্ষক ও সাংবাদিক অমিতাভ অপু, প্রতিবেদন তুলে ধরেন সদস্য সচিব স্কুল প্রধান শিক্ষক মোঃ মনির উদ্দিন। কার্যক্রমের উপর ও বিজ্ঞানের অগ্রগতির বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন, প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা।