সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
আসন্ন শারদীয় দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান ও বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া।
১৯ অক্টোবর বৃহস্পতিবার রাতে ২ টিমে বিভক্ত হয়ে বোরহানউদ্দিন পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের পূজো মন্ডপ পরিদর্শন করেন ওসি ও ইউএনও।
বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া বলেন, শারদীয় দুর্গাপূজায় শতভাগ নিরাপত্তা জোরদারের জন্য বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান বিপিএম পিপিএম ও ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর
নির্দেশে বোরহানউদ্দিন উপজেলা প্রতিটি পূজা মন্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে,মন্ডবগুলোতে সাদা পোষাকে আইনশৃংখলা বাহিনী সার্বক্ষনিক দায়িত্ব পালন করবেন।এছাড়া কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বোরহানউদ্দিন থানা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থার জন্য আরও ব্যাপক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান বলেন,সারা দেশের ন্যায় বোরহানউদ্দিনে ও কঠোর নিরাপত্তায় আনন্দমুখর পরিবেশে উদযাপিত হবে এই উৎসব। হাজার বছর ধরে বাংলাদেশে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধরে রাখতে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে ও জানান তিনি।