প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৭, ২০২৬, ২:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৫, ২০২৩, ১:৩২ অপরাহ্ণ
বরিশালের মাদক কারবারি ইয়াবাসহ ভোলার ইলিশায় আটক

স্টাফ রিপোর্টার, ভোলা প্রকাশ।।
ভোলা সদর মডেল থানাধীন ইলিশা ফাঁড়ির পুলিশের মাদক বিরোধী অভিযান করে বরিশালের শাহাদাত হোসেন শাকিল (২৭) নামে ১ মাদক কারবারিকে ৭৭০ পিচ ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
আটককৃত মাদক কারবারি শাহাদাত হোসেন শাকিল বরিশালের কাশীপুরের মৃত জামাল উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
ইলিশা ফাঁড়ির উপপরিদর্শক মোঃ গোলাম মোস্তফা বলেন, প্রতিদিনের নেয় আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে এএসআই সুজন মাঝি, এএসআই রিপন, এএসআই মাইনুল হাচানসহ পুলিশের একটি টিম ইলিশা তালতলা লঞ্চঘাটে যাত্রীদেকে তল্লাশি করে শাহাদাত হোসেন শাকিল কে ৭৭০ পিচ ইয়াবাসহ আটক করা হয়।
আটককৃত আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।
•বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ স্কুল মোড়, মোনালিসা গলি, ভোলা সদর ভোলা
•মোবাইল নাম্বারঃ- +8801794-949392 || ইমেল:- Bholaprokash@gmail.com
•প্রকাশক ও সম্পাদকঃ- বিজয় বাইন || বার্তা প্রধান ও আইটি ঃ মোঃ হাসনাইন আহমেদ
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত- ভোলা প্রকাশ