ইউসুফ হোসেন অনিক, স্পেশাল করেসপন্ডেন্ট:
ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম তাঁর শৈশবের প্রিয় বন্ধু নুরুল ইসলাম মাতাব্বরের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তিনি বলেন, “নুরুল ইসলাম মাতাব্বর ছিল আমার শৈশবের স্মৃতি, আনন্দের সঙ্গী এবং বিপদের সময়ের ভরসাস্থল। ছোটবেলার মাঠে খেলা, গল্পের আড্ডা ও স্বপ্ন ভাগাভাগির অসংখ্য স্মৃতি আজও হৃদয়ে জাগ্রত। তার হাসিমাখা মুখ, সরলতা এবং গভীর বন্ধুত্ব কখনো ভোলার নয়।”
তিনি আরও বলেন, “তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা কখনো পূরণ হওয়ার নয়। তবে তার স্মৃতি আমার হৃদয়ে চিরকাল অম্লান হয়ে থাকবে।”
সংসদ সদস্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং বলেন, “আল্লাহ তা’আলা যেন তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন, কবরকে নূরে ভরে দেন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।”
তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।