
নিজস্ব প্রতিবেদক, ভোলা।
বাংলাদেশ পুলিশের পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার অতিরিক্ত ডিআইজি (ইনভেস্টিগেশন-২) মোঃ সারোয়ার জাহান ভোলা জেলা পুলিশ পরিদর্শন করেছেন। রোববার (১৫ নভেম্বর ২০২৬) তাঁর এ পরিদর্শনকালে ভোলা জেলা পুলিশের বিভিন্ন দপ্তর, শাখা ও ইউনিটের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয়।
পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি জেলা পুলিশের রিজার্ভ অফিস, প্রধান সহকারী শাখা, অপরাধ শাখা, হিসাব শাখা, মোটরযান শাখা, জেনারেল শাখা, টিআই শাখা, সি-স্টোর ও পুলিশ হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ঘুরে দেখেন।
এ সময় তিনি সংশ্লিষ্ট শাখাগুলোর কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহান সরকার, পিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট বিভিন্ন শাখার পুলিশ সদস্যরা।
পরিদর্শনের মধ্য দিয়ে জেলা পুলিশের প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং পেশাদারিত্ব ও জবাবদিহিতা আরও জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।