প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ৬:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৯, ২০২৩, ১০:১১ পূর্বাহ্ণ
দশমিনায় অসহায় নারীদের মাঝে সাড়ে ৫শ’ ভিজিডি’র চাল ও বই বিতরণ।।

আরিফুর রহমান ঝন্টু, দশমিনা প্রতিনিধি।।
পটুয়াখালীর দশমিনা উপজেলার ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়নে সাড়ে ৫শ’ জন দুস্থ নারীদের কে জানুয়ারী-মে মাসের ভিজিডির (ভিডাব্লিউবি) বই ও চাল বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৪ ও ৫নং ওয়ার্ডের চাল বিতরণের মধ্যে দিয়ে বিতরণ কার্যক্রম সম্পূর্ন করা হয়।
এসময়-উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার, ট্যাক অফিসার ডা. জাহিদ হাসান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপিত ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আবুল কালাম, ইউনিয়ন পরিষদের সচিব মো. আব্দুল কাদের, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মো. মহিউদ্দিন ও ইউনিয়ন পরিষদের সাধারন-সংরক্ষিত সদস্যসহ স্থানীয় গন্যমার্নব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, আমার ইউনিয়নে সাড়ে ৫শ’ দুস্থ নারীদের মধ্যে ভিজিডির (ভিডাব্লিউবি) রোববার সকাল থেকে গতকাল সোমবার জানুয়ারী-মে পর্যন্ত প্রতিজনকে ১শ’ ৪০কেজি হারে এ চাল বিতরণ করা হয়।
এবিষয়ে দশমিনা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে দু’বছর মেয়াদী এ প্রকল্প শুরু হয়েছে।
•বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ স্কুল মোড়, মোনালিসা গলি, ভোলা সদর ভোলা
•মোবাইল নাম্বারঃ- +8801794-949392 || ইমেল:- Bholaprokash@gmail.com
•প্রকাশক ও সম্পাদকঃ- বিজয় বাইন || বার্তা প্রধান ও আইটি ঃ মোঃ হাসনাইন আহমেদ
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত- ভোলা প্রকাশ