ভোলা প্রকাশ | নিজস্ব প্রতিবেদক:
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভোলার নদ-নদীতে এখনও বিরাজ করছে বৈরী আবহাওয়া। আজও মেঘনা ও তেঁতুলিয়া নদী উত্তাল থাকায় নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে থেমে থেমে বৃষ্টি ও দমকা হাওয়ায় জনজীবনেও নেমে এসেছে দুর্ভোগ।
নদীর উত্তাল পরিস্থিতির কারণে যাত্রী ও নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সর্বোচ্চ সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।