• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম
সরকারি কর্মকর্তা-কর্মচারী ও চেয়ারম্যানদের সাথে প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি’র মতবিনিময় সভা। মেহেন্দিগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে হুইল চেয়ার ও চেক বিতরণ। এক নজরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্পিকার মেজর – অবঃ হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ১১৭ ভোলা -৩। চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার স্বাস্থ্য সেক্টর নিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে আহবান প্রতিমন্ত্রীর বোরহানউদ্দিনে ভূমিদস্যদের অত্যাচার থেকে বাঁচতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন বোরহানউদ্দিনে তেতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন করায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার। ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু বোরহানউদ্দিনে প্রতিবেশীকে ফাসাতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রতিমন্ত্রী,জননন্দিত নেতা রাজিব আহসান এমপি। ভোলায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী হিন্দু নারীর পরিবারের পাশে ঢাকার সংগঠনগুলোর সহায়তা

ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় ৬৭৫ জনকে আসামি করে ২ মামলা

NEWS ROOM / ১৩৯ বার ভিউ
আপডেট : সোমবার, ১ আগস্ট, ২০২২

স্টাফ রিপোর্টার
ভোলায় পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় পুলিশের পক্ষ থেকে ৭৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতসহ ৬৭৫ জনকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে পুলিশ বাদী হয়ে ভোলা সদর থানায় মামলা দুটি দায়ের করে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, ভোলায় পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে পুলিশ এসোল্ড মামলায় পুলিশের উপ-পরিদর্শক মোঃ জসিম বাদী হয়ে ৭৫ জনের নামে উল্লেখ করে ২৫০/৩০০ জন অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন। এছাড়াও অজ্ঞাত ২৫০/৩০০ জনকে আসামি করে পৃথক আরো একটি হত্যা মামলা দায়ের করে পুলিশ। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করেছে বলেও জানান তিনি।
অন্যদিকাল রোববার বিকালে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সমাবেশের অনুমতি না নিয়েই বিএনপি কর্মসূচি দিয়েছে। তাদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ বাধা দেয়নি। পূর্ব পরিকল্পিত ভাবে বিএনপি রাস্তায় নেমে পুলিশের উপর হামলা চালায়। এক পর্যায়ে পুলিশকে লক্ষ করে গুলি বর্ষণ করে ইটপাটকেল নিক্ষেপ করেছে। এতে ১০ পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বিএনপি কর্মী নিহত হওয়া প্রসঙ্গে পুলিশ সুপার আরও জানান, ময়না তদন্তের রিপোর্ট পেলে প্রকৃত সত্য জানা যাবে। তবে হাসপাতালের ডাক্তারদের বরাত দিয়ে পুলিশ সুপার জানান, মাথায় আঘাত জনিত কারণে যুবদল কর্মী আব্দুর রহিম নিহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি